চাঁদপুরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বাই সাইকেল

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি ও হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৩৫জন

2023-12-14T15:53:28+00:00
2023-12-14T15:53:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বাই সাইকেল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৯৩)
X

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি ও হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৩৫জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাঁদপুর জেলা পরিষদ এর পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে এসব বাই সাইকেল দেয়া হয়।

আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন ও জেলা পরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈশাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy