ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মামুন হোসেন (৩৫) নামের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ঈশ্বরদী-কুষ্টিয়া

2023-12-14T16:06:04+00:00
2023-12-14T16:06:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৫০)
X

পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মামুন হোসেন (৩৫) নামের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মামুনের গ্রামের বাড়ি রংপুর জেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের সুবাদে সে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়া এলাকার মুনসুর সরদারের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রূপপুর থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রীবোঝাই করে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উল্লিখিত স্থানে পৌঁছানো মাত্র অপর দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা কয়েক যাত্রী আহত হন।

মামুনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy