চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদালত চত্বরের

2023-12-14T17:09:15+00:00
2023-12-14T17:09:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৩৪)
X

চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল অফিসার্স টেনিস কোর্টে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় জুডিশিয়াল অফিসার্স টেনিস কোর্টে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

ঘটনার পর ওই এলাকা পরিদর্শন করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদীব আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসান ও গোয়েন্দা সংস্থার লোকজন।

এ বিষয়ে পুলিশ সুপার ছাইদুল হাসান সাংবাদিকদের জানান, আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি। এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর থেকে শহরের ৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জেলা নির্বাচন কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে, বিএনএম প্রার্থী আবদুল মতিনের বাড়ির দেয়ালে, আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য আবদুল ওদুদের রাজনৈতিক কার্যালয় ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের এসব ঘটনা ঘটে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy