শার্শায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২৩ উদযাপন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) সকালে

2023-12-14T17:11:40+00:00
2023-12-14T17:11:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শার্শায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:১১ পিএম   (ভিজিট : ১৩০)
X

যশোরের শার্শায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২৩ উদযাপন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান ,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল উত্তম কুমার রায়,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,ডাক্তার লক্ষিন্দার কুমার দে, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy