মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রসাশনের

2023-12-14T17:14:27+00:00
2023-12-14T17:14:27+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৫০)
X

টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে  মধুপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বংশাই নদীর তীরে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদ মধুপুর, উপজেলা প্রসাশন, মধুপুর থানা,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মধুপুর পৌরসভা, বনবিভাগ, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ ফাযিল মাদরাসা,শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া করা হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিকুল ইসলাম সবুজের সভাপতিত্ব বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির,   অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy