উখিয়ায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি

2023-12-14T17:23:11+00:00
2023-12-14T17:23:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ২৬৯)
X

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি বিনম্র পুষ্পাঞ্জলি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

পরে উপজেলা পরিষদ, উখিয়া থানা, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উখিয়া স্কাউটস টিমের সদস্যরা পুষ্পাঞ্জলি প্রদান করেন।

এরপর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উখিয়া থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা শিক্ষক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ক্রীড়াবিদ চিত্রশিল্পী সহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।

বক্তারা দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ লালন ও ধারণ করে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy