শহিদ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহঃবার

2023-12-14T17:23:54+00:00
2023-12-14T17:23:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহিদ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ২৫২)
X

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ভৌমিক এর সঞ্চালনায় প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খাঁন, এপার-ওপার বাংলার কবি সোহরাব পাশা,ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণ,প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট পলাশ গুণ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মোঃ এনামুল হক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy