ডিমলায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় আন্ত:জেলা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল।বুধবার (১৩

2023-12-14T17:46:22+00:00
2023-12-14T17:46:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিমলায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২৪১)
X

নীলফামারীর ডিমলায় আন্ত:জেলা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল।

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের সেনা সদস্য মো: আব্দুস সামাদ (৪৫) এর বাড়ীতে চোর চক্রের সদস্যরা প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড়,  মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ২০২৩ তারিখের চুরির ঘটনায় মোছা: রিনা আক্তার বাদী হয়ে ডিমলা থানায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১১।

এরই ধারাবাহিকতায় ডিমলা থানা অফিসার ইনচার্জ দেবাশীষ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে খগা খড়িবাড়ী ডোঙ্গর বাজার এলাকার আব্দুল জলিলের ছেলে  মো: জাহেনুর ইসলাম(২৫) কে আটক করে। তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চোর চক্রের মূল হোতা পশ্চিম খড়িবাড়ি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মফিজার রহমান দিলীপ (৪৫) এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো: হানিফ (৩৬) কে আটক করেন।

এ বিষয় ডিমলা থানা অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিকার মামলায় রয়েছে। তারা বিভিন্ন ভাবে টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক মিশিয়ে দীর্ঘদিন যাবৎ চুরি করে আসছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান মাদক, সন্ত্রাস ও চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy