নবীনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদর আলিয়াবাদ গ্রামের মাছ চাষের একটি ডোবা থেকে অজ্ঞাত মধ্যবয়সের এক মহিলার লাশ উদ্ধার

2023-12-14T18:24:35+00:00
2023-12-14T18:24:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:২৪ পিএম   (ভিজিট : ২৮০)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদর আলিয়াবাদ  গ্রামের মাছ চাষের একটি ডোবা থেকে অজ্ঞাত মধ্যবয়সের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরণ করেছে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ড আলিয়াবাদ গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার মসজিদ সংলগ্ন মনির মিয়ার মাছ চাষের ডুবাতে অজ্ঞাত  মধ্যবয়সী মহিলার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খরব দেয়। লাশের গায়ে থ্রি পিস গলায় সবুজ রংঙের ওড়না এবং মাথার চুল ছোট করে কাটা ছিল।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম জানান, লাশের এখনো কোনো পরিচয় শনাক্ত  করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy