মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

আজ (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘মহান বিজয় দিবস কাবাডি

2023-12-14T18:35:54+00:00
2023-12-14T18:35:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১২৮)
X

আজ (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘মহান বিজয় দিবস কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগিতা-২০২৩। 

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। 

এই কাবাডি প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার ৭ থানা এবং মৌলভীবাজার পৌরসভা থেকে ১টিসহ  মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। 

আগামী ১৬ ডিসেম্বর দুপুরে এই কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর মডেল থানা ও মৌলভীবাজার পৌরসভা দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy