বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য পাচারের

2023-12-14T18:37:26+00:00
2023-12-14T18:37:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজিকে ও জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার পাইকপাড়া এলাকায় কান্দু মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আবুল হোসেন (২৫)।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, মাদক আটকের ঘটনায় থানায় ৩ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy