নবীনগরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবা থেকে অজ্ঞাত (৪০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরশহরের মাঝিকাড়া গ্রামের

2023-12-14T18:39:21+00:00
2023-12-14T18:39:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবা থেকে অজ্ঞাত (৪০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরশহরের মাঝিকাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারে নি পুলিশ।

নবীনগর থানার পরিদর্শক তদন্ত সজল কান্তি দাস জানান, মাঝিকাড়া গ্রামের একটি ডোবায় এক নারীর অর্ধগলিত মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের মরদেহটি কয়েকদিন পানিতে থাকার কারণে সারা শরীরে পচন ধরে গেছে। মরদেহ শনাক্তের জন্য চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy