গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী

2023-12-14T19:12:01+00:00
2023-12-14T19:12:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৭:১২ পিএম   (ভিজিট : ১৩৫)
X

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। 

বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদেরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করেছে একাত্তরে অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

এ আলোকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলে নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেল এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন এর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ নাছিম রেজা, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, বীর মুক্তি যোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মোঃ সানু ঢালী, গলাচিপা প্রেসক্লাবের  সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সোহাগ রহমান, সাংবাদিক  সঞ্জিব দাস, মু. জিল্লুর রহমান, মোঃ হাফিজ, কমল সরকার, মিঠুন পাল, মাইদুল হক মিকুসহ উপজেলা সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল -কলেজ, মাদ্রাসার শিক্ষক বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy