কলমাকান্দায় বাসচাপায় হোটেল শ্রমিক নিহত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বনভোজনের একটি বাসের চাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। আজ

2023-12-15T14:52:34+00:00
2023-12-15T14:52:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় বাসচাপায় হোটেল শ্রমিক নিহত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ২:৫২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বনভোজনের একটি বাসের চাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার সরকারি খাদ্য গুদাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বকুল চন্দ্র সরকার উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ভুবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কলমাকান্দা বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন বকুল। খাদ্য গুদাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বনভোজনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই বকুল মারা যান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy