ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মো. মহিউদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন উপজেলার গোপিনপুর চওনাপাড়া

2023-12-16T12:02:57+00:00
2023-12-16T12:02:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১২:০২ পিএম   (ভিজিট : ২১৪)
X

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মো. মহিউদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন উপজেলার গোপিনপুর চওনাপাড়া গ্রামের মৃত ফজর আমিনের ছেলে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার ধলাপাড়া গোপিনপুর আষারিয়া চালা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে ঘাটাইল থেকে সাগরদিঘী বাজারে যাচ্ছিলেন। পথে আষারিয়া চালা বাজারে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy