নড়াইলে মহান বিজয় দিবস উদযাপন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির

2023-12-16T16:48:03+00:00
2023-12-16T16:48:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে মহান বিজয় দিবস উদযাপন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২৩২)
X

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সেখানে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা। পরে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, গার্লস গাইড ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

৭ জন বীরশ্রেষ্ঠোর নামে ৭টি কন্টিজেন্টে বিভক্ত ৩০টির অধিক দলের মনোমুগ্ধকর এ কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান। এছাড়াও ছিল মনোজ্ঞ ডিসপ্লে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের অভিভূত করে।

এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মেহেদী হাসান, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, বীর মুক্তিযোদ্ধা এস এম বাকী, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতারা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বাদ যোহর বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে শহিদ বীরমুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির, শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সরকারি হাসপাতাল জেলখানা, এতিমখানা, শিশু পরিবারে দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দুপুর আড়াইটায় পৌর সানফ্লাওয়ার স্কুলে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা, বেলা সাড়ে ৩টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম নড়াইল পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে মহান বিজয় দিবস লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। #






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy