শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নেমেছে জনতার। শনিবার সকালে তীব্র শীত

2023-12-16T16:53:15+00:00
2023-12-16T16:53:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২৪২)
X

৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নেমেছে জনতার। শনিবার সকালে তীব্র শীত উপেক্ষা করে স্মৃতিসৌধে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল সর্বস্তরের মানুষের। সকলেরই হাতে ফুলের মালা। কণ্ঠে দেশ প্রেমের স্লোগান। দেশ প্রেমিক এসব মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে শহীদ বেদি।

শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের।

 এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। লাল-সবুজ রঙের পরিধেয় বস্ত্র আর হাতে জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধ এলাকায় হাজির হওয়া শিশু-কিশোর ও নারী-পুরুষের ঢল যেন এক নতুন বাংলাদেশের চিত্র ফুটিয়ে তুলেছে।

সকাল থেকেই স্থানীয় প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাব ও সামাজিক সংগঠনসহ সব বয়সী মানুষকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।

এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, গণফোরাম, জাসদ ও বাম দলসহ নানা রাজনৈতিক দল বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

ভোরে থেকেই ভিড় করতে থাকে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই ভিড়। অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাও এসেছিলেন। এসময় বিজয় দিবসের আনন্দ ও উচ্ছ্বাসে স্মৃতিসৌধ এলাকাসহ পরিণত হয় উৎসবের নগরীতে।

শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে আসা সাভারের বীর মুক্তিযোদ্ধা বজলুল রশিদ বলেন, আমি আমার সহযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছি। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে বেঁচে আছি। কিন্তু আমার সহযোদ্ধারা এই স্বাধীনতা ছিনিয়ে আনতে জীবন দিয়েছেন। তারা দেখে যেতে পারেননি স্বাধীনতা। আজ তারা সর্বস্তরের জনগণের শ্রদ্ধায় সিক্ত। এটাও আমার কাছে বড় পাওয়া।

এদিকে দিনটি উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে নজরদারি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy