সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে ৫২ তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির

2023-12-16T16:56:35+00:00
2023-12-16T16:56:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৬০)
X

সিরাজগঞ্জে ৫২ তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচীর সুচনা পর  বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা আওয়ামীলীগ,জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাব সহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুুস্পস্তবক অর্পনের মাধ্যেমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান।

পরে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে  আনুষ্ঠানিক ভাবে জাতিয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,জেলখানা, হাসপাতাল,বৃদ্ধাশ্রম, এতিমখানা,শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন ছাড়াও সকল মসজিদ, মন্দির ও গীর্জা ও অন্যান্য উপাসলয়ে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগাতির কামনায় বিশেষ মোনাজাত-প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

এছাড়াও প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, প্রামান্য চলচিত্র প্রদর্শনী ,সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণ করা হয়। 

অপরদিকে, কামারখন্দ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহ  নানা কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy