লক্ষ্মীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫৩তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা

2023-12-16T17:00:18+00:00
2023-12-16T17:00:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ২১৬)
X

নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫৩তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান। 

এরপর পর্যায়ক্রমে বিজয় চত্বরে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার তারেক বিন রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ, লক্ষ্মীপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন।

পরে সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। 

এ ছাড়াও দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy