বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ ডিসেম্বর)

2023-12-17T12:53:27+00:00
2023-12-17T12:53:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতের যেকোনো সময় ভারতীয় সীমান্তের মধ্যে এ ঘটনা ঘটে।

বিষয়টি দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল ইসলাম (২৫) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩২)। নিহত সাজিদুল ইসলামের একটি ও খাজা মঈনউদ্দিনের তিন সন্তান রয়েছে।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড (ইউপি) সদস্য আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার ওয়ার্ডের সাজিদুল ও মঈনউদ্দিন শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে এই দুইজন নিহত হন। তাদের মরদেহ এখন পর্যন্ত ভারতে আছে। 
   
দর্শনা থানার পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ ঢাকা পোস্টকে বলেন, দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে গরু নিয়ে আনতে গিয়েছিল।

জানতে চাইলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সরকারি নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy