কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুলছাত্র শাহীন আলী (১১) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা

2023-12-17T14:55:13+00:00
2023-12-17T14:55:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ২:৫৫ পিএম   (ভিজিট : ২১৬)
X

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুলছাত্র শাহীন আলী (১১) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকার একটি মাঠ  থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের প্রবাসী সানেহ আলীর ছেলে ও স্থানীয় তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র । গত ১১ ডিসেম্বর বিকেলে দাদার ব্যাবহৃত ব্যাটারিচালিত ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় শাহিন আলী। পরে খোজাখুজি করা হয় এবং মাইিকিং করেও তার সন্ধান না পেয়ে পরেরদিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয় বলে জানিয়েছেন শিশুটির পরিবার ।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর মাঠের মধ্যে একটি মেহগনি বাগানের মধ্যে ফেলে রাখা হয়েছিল। ৬ দিন আগে নিখোঁজ হওয়া শাহীন আলীর পরিবার তার পরিচয় নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy