মহান বিজয় দিবস উপলক্ষে ভাণ্ডারিয়ায় হুইল চেয়ার বিতরণ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১শ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার।উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম এর ব্যক্তিগত অর্থায়নে

2023-12-17T15:19:44+00:00
2023-12-17T15:19:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মহান বিজয় দিবস উপলক্ষে ভাণ্ডারিয়ায় হুইল চেয়ার বিতরণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৩:১৯ পিএম   (ভিজিট : ১১৫)
X

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১শ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। 

উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম এর ব্যক্তিগত অর্থায়নে এবং তার প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে শনিবার স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, পৌর মেয়র ফায়জুর রশিদ খসরু, অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, এনামুল করিম পান্না, সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ।

এছাড়া মহান বিজয় দিবস পালন ও বর্ণাঢ্য আয়োজন এর জন্য মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠনে ৫ হাজার করে মোট ২০ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy