প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৪:১১ পিএম (ভিজিট : ২১৬)

X
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয়ের কর্মসুচী পালন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শনিবারবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতি সৌধে স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি এবং বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন ও কুজকাওয়াজ এবং খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল স্টুডিয়াম মাঠে ইউএনও মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য রাবেয়া আলিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌ মেয়র রাফিকা আক্তার জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবু, আঃ লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীসহ অন্য অন্য বীর মুক্তিযোদ্ধারা, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর) কল্লোল কুমার দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আলেমুল বাশার, (পি আই ও) মির্জা আবু সাইদ, প্রকোশলী এমএম আলী রেজা রাজু, কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, থানার (ওসি) সাহা আলম, টিআই জাকির, আনসার ভিডিপির কর্মকর্তা মোসাঃ নুরবানুসহ সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।