আখাউড়ায় কিন্ডারগার্টেনের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্ডারগার্টেন স্কুলের মেধা যাচাই (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আখাউড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে রোববার(১৭ ডিসেম্বর) সকালে আখাউড়া

2023-12-17T16:37:10+00:00
2023-12-17T16:37:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় কিন্ডারগার্টেনের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১৯৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্ডারগার্টেন স্কুলের মেধা যাচাই (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আখাউড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে রোববার(১৭ ডিসেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির তিন শতাধিক ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। বাংলা, অংক, সাধারণ জ্ঞান, ইংরেজিসহ ৪টি বিষয়ের মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ এরফানুল ইসলাম শরীফ, সহ সভাপতি দেওয়ান সাজিদুল হক, শিক্ষক আক্তার হোসেন প্রমুখ। 

কেন্দ্র সচিব সাবেক অধ্যাপক মোঃ আমানুল্লাহ বলেন, বিদ্যালয়ের সীমিত সিলেবাসের বাইরে বাড়তি চর্চার জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতা মূলক পরীক্ষা মাধ্যমে ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভীতি দূর হয়। মেধার বিকাশ ঘটে। যা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে সহায় ভূমিকা পালন করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy