প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৪ পিএম (ভিজিট : ২০৮)

X
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড ঘটেই চলেছে।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারাশি গ্রামের মুনসুর মোল্যা (৪৫) ও জাকির মোল্যা (৪৩) কে মারাত্মক রক্তাক্ত জখম করেছে।
মারাত্মক আহত মুনসুর ও জাকির এবং তাদের স্বজন, নড়াইল সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মুনসুর ও জাকির নিজ বাড়ি হতে স্থানীয় মাইজপাড়া বাজারে আসছিলেন। বাড়ি হতে কিছু দুর এগিয়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলা চলানো হয়। ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ির আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
আহতদের স্বজনদের অভিযোগ পূর্বশত্রুতার জের ধরে তারাশি গ্রামের ওমর, তারিক, শরিফুল, বিল্লাল, হুমায়ুন, মাসুম, বাচ্চু, রফিকুল, মনিরুল, হাসানসহ আরোও অনেকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ সন্ত্রাসী চক্র তারাশি গ্রামের সরোয়ার মোল্যার উপর হামলার ঘটনাকে পুজি করে গত অক্টেবর মাসের ২৯ ও ৩০ তারিখে তারাশি গ্রামে প্রতিপক্ষের ৩টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পুলিশি হস্তক্ষেপে তারা কিছুদিন নীরব ছিল। আবারও তারা এ গ্রামের মুনসুর ও জাকিরের উপর হামলা করে হত্যাচেষ্টা চালিয়েছে।
পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অপরাধীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।