প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৪১ পিএম (ভিজিট : ৪২১)

X
রংপুর -১ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ তিনজন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেল চারটার মধ্যে রংপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রেজাউল করিম রাজু, স্বতন্ত্র প্রার্থী মনজুম আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ প্রামাণিক।
প্রার্থী প্রত্যাহারের পর জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলেন, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রার্থী মকবুল শাহরিয়ার আসিফ, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, তৃণমূল বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বখতিয়ার হোসেন,ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান,বাংলাদেশ কংগ্রেস শ্যামলী রায়, স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম ও মোশাররফ।