প্রীতি ফুটবল ম্যাচে সৈয়দপুর উপজেলা একাদশ জয়ী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ক্রীড়াঙ্গণ এই প্রতিপাদ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়।রোববার (১৭

2023-12-17T19:13:20+00:00
2023-12-17T19:13:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রীতি ফুটবল ম্যাচে সৈয়দপুর উপজেলা একাদশ জয়ী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৮৪)
X

নীলফামারীর সৈয়দপুরে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ক্রীড়াঙ্গণ এই প্রতিপাদ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। 

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সৈয়দপুর উপজেলা একাদশ নীলফামারী সদর উপজেলা একাদশকে পরাজিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকারী সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল ও বিশেষ অতিথি হিসাবে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাবেক জাতীয় দলের ফুটবলার আরিফ হোসেন মুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলি রেজা রাজু প্রমুখ।

জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। পরে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy