চরফ্যাশনের দুলারহাটে ৩০ পিচ ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ৩০ পিচ ইয়াবাসহ তালহা হাওলাদার (৩০), মেহেদী হাসান (২৪) ও মোঃ মিন্টু বেপারী (২৯)

2023-12-17T20:34:13+00:00
2023-12-17T20:34:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনের দুলারহাটে ৩০ পিচ ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৭০)
X

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ৩০ পিচ ইয়াবাসহ তালহা হাওলাদার (৩০), মেহেদী হাসান (২৪) ও মোঃ মিন্টু বেপারী (২৯) নামের তিন যুবককে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ। 

রোববার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুলারহাট থানার চরতোফাজ্জল ৩নং ওয়ার্ড দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোস্টে ডিউটি চলাকালীন সময়ে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি মাইক্রোবাস আটক করে দুলারহাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত তালহা হাওলাদার ভোলা সদর ২নং ওয়ার্ডের বাসিন্দা হিরন হাওলাদারের ছেলে, মেহেদী হাসান একই এলাকার বাসিন্দা মোঃ সিরাজের ছেলে ও মোঃ মিন্টু বেপারী মেহেন্দীগঞ্জ থানার খারকি ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাসির বেপারীর ছেলে। 

দুলারহাট থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, রোববার পুলিশের ডিউটি চলাকালীন সময়ে দুলারহাট থানায় কর্মরত এসআই মোঃ মুছা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  দুলারহাট থানাধীন চর তোফাজ্জল ৩নং ওয়ার্ডস্থ দুলারহাট বাজারের উত্তর মাথা সংলগ্ন চৌরাস্তায় চেকপোষ্ট ডিউটি চলাকালীন সময়ে ৩০ পিচ ইয়াবাসহ তালহা হাওলাদার, মেহেদী  হাসান ও মোঃ মিন্টু নামের তিন যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদেরকে বহন করা একটি NOAH মাইক্রোবাস আটক করে দুলারহাট থানা পুলিশ। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy