রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য

2023-12-17T21:03:06+00:00
2023-12-17T21:03:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:০৩ পিএম   (ভিজিট : ২১৬)
X

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি ২১০ (রাজবাড়ী-২) ও ২য় আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাহিনুর রহমান।

রবিবার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন নং- ২১০ (রাজবাড়ী-২) সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জিল্লুল হাকিমকে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লংঘন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

কারণ দর্শানো নোটিশে বলেন, সংসদীয় আসন নং- ২১০ (রাজবাড়ী-২) এর নির্বাচনি এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে গিয়ে অপর নির্বাচনী এলাকা সংসদীয় আসন নং- ২০৯ (রাজবাড়ী-১) এর এলাকায় অবস্থিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় বিজয় দিবসে আলোচনা সভা করেন। ওই সভায় ৯০% লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০% ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে বক্তব্য প্রদান করেন। 

নির্বাচনী আচরণ বিধিমালা-২০০৮ অনুযায়ী নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে উক্তরূপ বক্তব্য প্রদান করায় নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। উক্তরুপ বক্তব্য জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর ১১(৫) ও ১২ বিধির পরিপন্থি। নির্বাচনে ৯০% লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে ও নির্বাচনে ৯০টি ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে বক্তব্য দ্বারা কি বুঝাতে চেয়েছেন বা উক্তরুপ বক্তব্য কেন নির্বাচনী আরচরণ বিধিমালার লংঘন গণ্য হবে না সে মর্মে স্ব-শ্বরীরে উপস্থিত হয়ে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে আগামী ১৯ ডিসেম্বর বেলা ১২ টার সময়ে কমিটির কার্যালয় (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, রাজবাড়ী এর এজলাসে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy