খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে পার্বত্য খাগড়াছড়ি জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ'র) ডাকে সকাল-সন্ধ্যা সড়ক

2023-12-18T12:38:42+00:00
2023-12-18T12:38:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ চলছে
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৮ পিএম   (ভিজিট : ২১০)
X

সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে পার্বত্য খাগড়াছড়ি জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ'র) ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ ৪ জনকে হত্যার প্রতিবাদে এ অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। 

অবরোধ চলাকালে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা যৌথ খামার সহ বিভিন্ন উপজেলার সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে ইউপিডিএফ সমর্থকরা।

অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও খাগড়াছড়ির পানছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকালের দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেয়া হয়েছে।

সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। 

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম লোগাং-এর অনিল পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ ৪ জনকে হত্যার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy