সরাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিমিয়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল

2023-12-18T15:14:52+00:00
2023-12-18T15:14:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিমিয়
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩:১৪ পিএম   (ভিজিট : ২৩০)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া। 


সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সরাইল গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


মোঃ মেজবা উল আলম ভূঁইয়া ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি গত সোমবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।সরাইল যোগদানের আগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। মোঃ মেজবা উল আলম ভূঁইয়া চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকার বাসিন্দা। 


পরিচিত ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোহাম্মদ শফিকুর রহমান, সহসভাপতি ও সকালের সময় প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, কালবেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ রিমন খান, দেশের কন্ঠ প্রতিনিধি শরীফ বক্স, দৈনিক কালের ছবি প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক অগ্রসর প্রতিনিধি ফাইজুল কবির, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি মাহবুব খন্দকার প্রমুখ। 


এছাড়াও উপজেলা নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, পানিশ্বহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিস্টার উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy