ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েছে প্রার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ প্রতীক বরাদ্দের পর ছড়িয়ে পড়েছে ভোটের উৎসব। দলীয় প্রার্থীরা দলের নির্ধারিত প্রতীক

2023-12-18T15:23:38+00:00
2023-12-18T15:23:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েছে প্রার্থীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩:২৩ পিএম   (ভিজিট : ২৬১)
X

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ প্রতীক বরাদ্দের পর ছড়িয়ে পড়েছে ভোটের উৎসব। দলীয় প্রার্থীরা দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন। এরবাইরে আলোচিত প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তাদের কাঙ্খিত প্রতীক।

বেলা ১১ টা থেকে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলার ৬ টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান প্রতীক বরাদ্দ করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দে ব্রাহ্মণবাড়িয়া—১(নাসিনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা  আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন 'কলারছড়ি' প্রতীক।ব্রাহ্মণবাড়িয়া—২(সরাইল—আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা দু'জনেই 'কলারছড়ি' প্রতীক চান। পরে সমঝোতায় মৃধা 'কলারছড়ি' মঈনকে ছেড়ে দেন। 

মঈন ২০১৮ সালে একই প্রতীকে নির্বাচন করেন। মৃধা পরে ঈগল প্রতীক বাছাই করেন। ব্রাহ্মণবাড়িয়া—৩(সদর—বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও পেয়েছেন 'কাঁচি' প্রতীক। এই আসনের আওয়ামীলীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ করার পর তার সমর্থকরা গাড়ি বহরসহ মিছিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ত্যাগ করেন। ৬টি আসনের মোট ৩৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়ে প্রভাবশালী প্রার্থীদের সবার সমর্থকরা স্লোগানে মুখর করেন জেলা প্রশাসকের কার্যালয় এলাকা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy