প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ পিএম (ভিজিট : ১১৫)

X
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে জাহিরুল (৫৫) নামে এক গরু ব্যবসায়ী এবং শিবগঞ্জ থেকে লিপি খাতুন (২৪) নামে এক নারীর মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নাচোল উজেলার উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফিকু মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী জাহিরুল (৫৫)। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। কিন্তু রাত ২টার দিকে তার পরিবার ফোন দিয়ে মোবাইল ফোনটি চালু পেলেও ফোনটি কেউ রিসিভ করেননি। এদিকে সোমবার সকালে জাহিরুলের লাশ ফতেপুর ইউপি’র সালালপুর বিলের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে নাচোল মো. তারেকুর রহমান সরকার জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জাহির আলীর মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ বা কারা হত্যা করে মাঠে ফেলে রেখে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুতনিপাড়া গুচ্ছগ্রামের আমবাগানের একটি ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় একই এলাকার রেবিনা বেগমের মেয়ে লিপি খাতুনের মরহেদ উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।