১৪ ঘন্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে রায়পুরার দুই যুবক নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে নরসিংদীর রেলওয়ে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭ টায় বাদুয়ারচর রেল ব্রীজ

2023-12-18T17:44:58+00:00
2023-12-18T17:44:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৪ ঘন্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে রায়পুরার দুই যুবক নিহত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১০৫)
X

নরসিংদীতে ট্রেনে কাটা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে নরসিংদীর রেলওয়ে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭ টায় বাদুয়ারচর রেল ব্রীজ এলাকায় রোমান সরকার (২০) ও সোমবার সকাল ৯ টায় রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় জুয়েল ভূইয়া (৪৫) নামে একজন ট্রেনে কাটা পড়ে মারা যায়। এ নিয়ে গত ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি ট্রেনের কাটায় রায়পুরা উপজেলার দুই যুবক মারা গেছে।

নিহত রোমান সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকার হক মিয়ার ছেলে আর জুয়েল একই উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেস ভূইয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, সকাল ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে প্রবেশ করছিলো। ওই সময় স্টেশনের পশ্চিম পাশে রেললাইনে হাটার সময় ট্রেনের ধাক্কা ঘটনাস্থলে জুয়েল ভুইয়ার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, বেসরকারি একটি কোম্পানীতে চাকরি করতো জুয়েল। পরে তাকে মানসিক রোগের কারনে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এদিকে রোমানের স্বজনরা জানায়, রোমানের পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায় হলেও সে কুড়িগ্রামের নাগেশ^র এলাকায় থাকেন। সেখানে সে স্থানীয় কলেজে একাদশ শ্রেনীর ছাত্র। এক সপ্তাহ আগে সে বাবার বাড়ি রায়পুরাতে আসে। পরে সন্ধ্যায় বাদুয়ারচর ব্রীজে আসলে ট্রেনে কাটা পড়ে মারা যায়। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক নাজিউর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা পৃথক স্থান থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে এসেছি। মেথিকান্দায় নিহত জুয়েল মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy