টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু ধর্ষণের অভিযোগে নিরাপত্তা কর্মী আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আব্দুল হাই (৩৯) নামে এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ।সোমবার

2023-12-18T19:02:36+00:00
2023-12-18T19:02:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু ধর্ষণের অভিযোগে নিরাপত্তা কর্মী আটক
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৭:০২ পিএম   (ভিজিট : ২৩৪)
X

গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আব্দুল হাই (৩৯) নামে এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার দুপুরে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখা থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ১৬ই ডিসেম্বর দুপুরে কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ভিতরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আব্দুল হাই গাইবান্দা জেলার শাগাটা থানার ইলদা গ্রামের মোজাম্মেল হক বেপারী‌ে ছেলে। তিনি টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হাই দীর্ঘ দিন ধরে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে সকলের সাথেই তার সুসম্পর্ক তৈরি হয়। গত ১৬ই ডিসেম্বর দুপুরে ভুক্তভোগী ওই শিশুকে চিপ্স কিনে দিয়ে তার স্বয়ণ কক্ষে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে এই নিরাপত্তা প্রহরী। পরে শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে দুপুরেই টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আব্দুল হাইকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্ববধায়ক দেলোয়ার হোসেন বলেন, এটি একটি তদন্তের বিষয়। উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে জানানো হবে।

টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিরাপত্তা প্রহরী আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy