প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৯ পিএম (ভিজিট : ১৬৩)

X
চাঁপাইনবাবগঞ্জে আদালতের নির্দেশে প্রায় ৫ কোটি টাকার মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকালে আদালত এলাকায় রোড রোলারে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রম তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান।
কোর্ট ইন্সপেক্টর মোঃ মুনিরুল ইসলাম জানান, নিষ্পত্তি মামলায় ও তদন্তাধীন মামলায় ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে- ইয়াবা ১১হাজার ৯৪৭পিস, ১৯৮কেজি ৯শ গ্রাম গাঁজা, ফেন্সিডিল ১হাজার ৩৬৫ বোতল, হেরোইন ২ কেজি, খোলা চোলাই মদ ১৫৮ লিটার৬০০মি.লি., চোলাই মদ ৪২টি বোতল, বিড়ির প্যাকেট ১০০পিস, বিড়ির মসলা ১৮০কেজি, বিড়ির পাতা ৮কেজি, আপিয়াম সাড়ে ৪৯গ্রাম, কোকেন ৪২০গ্রাম, বিয়ার ৩০টি বোতল ও বিদেশী মদ ১২৬টি বোতল। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংসের নির্দেশনা অনুযায়ী এ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়।