প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৮:০১ পিএম (ভিজিট : ১৩৮)

X
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার আওতাধীন আহাম্মদ পুর ইউনিয়নে সোমবার(১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় হাজিরহাট বাজারে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
তিনি আরো বলেন, বৃহত্তর নুরাবাদ ইউনিয়ন কে ভাগ করে আহাম্মদ পুর ইউনিয়ন রুপান্তরিত করার পর আহাম্মদপুর ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে, আহাম্মদপুর ইউনিয়নে ১০০ বছরেও এত উন্নয়ন হয়নি। আগামী জাতীয় নির্বাচনে নৌকা বিজয়ী হয়ে আওয়ামিলীগ ক্ষমতায় গেলে আপনাদের আহাম্মদ পুর ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
পথসভায় সভাপতিত্বে করেন আহাম্মদ পুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আহাম্মদ পুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চাপরাশি, ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুজ্জামান, একে,এম বশির আহাম্মেদসহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।