রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ৫নং চরপাতা ইউনিয়নে ডাকাতি প্রস্তুতিকালে ২জনকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।রায়পুর থানা সূত্রে জানা যায়,

2023-12-18T20:03:19+00:00
2023-12-18T20:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৮:০৩ পিএম   (ভিজিট : ৩৭৯)
X

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ৫নং চরপাতা ইউনিয়নে ডাকাতি প্রস্তুতিকালে ২জনকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।

রায়পুর থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত পোনে ৩টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চরপাতা সাকিনের ৫নং ওয়ার্ডস্থ ধারে আলী বাড়ির জনৈক জহিরের পরিত্যাক্ত টিনের ঘরের সামনে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি কালে তাদেরকে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র, ১৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীরা হলো ৫নং ইউপির পূর্ব চরপাতা গ্রামের মন্নান মুন্সি বাড়ির শহিদুল্লাহর ছেলে আব্দুর রহিম (৩৫) এবং ৫নং ওয়ার্ডের মৃত মোঃ আলীর ছেলে রাকিব ওরফে সম্রাট (২১)। 

রায়পুর থানা অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক জানান, গ্রেফতারকৃত আসামী আব্দুর রহিম ওরফে রনির বিরুদ্ধে এর পূর্বে ০২টি অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy