তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমলো, ৯.৫ ডিগ্রি রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা

2023-12-19T11:31:54+00:00
2023-12-19T11:31:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমলো, ৯.৫ ডিগ্রি রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৩১ এএম   (ভিজিট : ১৭৩)
X

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া বৃহস্পতিবার রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে মঙ্গলবার সকালে হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আপাতত শীত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফেই রেকর্ড করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচদিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy