মানিকগঞ্জে তিনটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা

2023-12-19T11:46:37+00:00
2023-12-19T11:46:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে তিনটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৬ এএম   (ভিজিট : ২১০)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার প্রতীক বরাদ্দ করেন।

মানিকগঞ্জ-১ আসনে মোট চার জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোনায়েম খান (নোঙ্গর), গণফ্রন্টের প্রার্থী মো. শাহজাহান খান (মাছ), জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ (ঈগল) প্রতীক পান।

মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী রয়েছে মোট ১০ জন। এখানে স্বতন্ত্র প্রার্থী সবচেয়ে বেশি রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনএম) এর প্রার্থী এ.কে.এম ইকবাল হোসেন (নোঙ্গর), বাংলাদেশ সুপ্রীম পার্টির এ কে নাহিদ (একতারা), কৃষক শ্রমিক জনতা লীগ এর প্রার্থী তানভীর হাসান (গামছা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু (ট্রাক), স্বতন্ত্র আরেক প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল (মোড়া), বাংলাদেশ তরীকত ফেডারেশন এর প্রার্থী ফেরদৌস আহমেদ (ফুলের মালা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান (কেটলি), বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো: জাকির হোসেন (ডাব) এবং স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ (ঈগল প্রতীক পেয়েছে)।

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থী রয়েছেন মোট ৬ জন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনএম) মনোনীত খালেক দেওয়ান (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন (নৌকা), গণফোরাম মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি’র মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম রুবেল (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।a





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy