লাঙ্গল হারানো রাঙ্গাঁ এবার লড়বেন ট্রাক প্রতীকে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন রংপুর-১ আসনে লাঙ্গল হারানো রাঙ্গাঁ এবার লড়বেন ট্রাক প্রতীকে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ

2023-12-19T11:59:06+00:00
2023-12-19T11:59:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লাঙ্গল হারানো রাঙ্গাঁ এবার লড়বেন ট্রাক প্রতীকে
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৯ এএম   (ভিজিট : ৩১৭)
X

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন রংপুর-১ আসনে লাঙ্গল হারানো রাঙ্গাঁ এবার লড়বেন ট্রাক প্রতীকে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এবার ট্রাক প্রতীকে নির্বাচনে লড়বেন। তিনি রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। এ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল কাঁধে তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু এবার দ্বাদশ সংসদ নির্বাচনে রওশন এরশাদপন্থী এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।  

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের হল রুমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় মসিউর রহমান রাঙ্গাঁর পক্ষে প্রতীকসহ প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন তার প্রধান নির্বাচন সমন্বয়কারী মমিনুর ইসলাম।

মসিউর রহমান রাঙ্গাঁ রংপুর-১ (গংগাচড়া ও রংপুর সিটির ১ থেকে ৮ নং ওয়ার্ড)  আসনে প্রথম মহাজোট থেকে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন লাভ করেন। বর্তমানে তিনি বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্বে রয়েছেন।

মসিউর রহমান রাঙ্গাঁ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহাসচিব পদে ছিলেন। তাকে ২০২২ সালের সেপ্টেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যার কারণে এ আসনে এবারে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ওই আসনের সাবেক সংসদ সদস্য ও জিএম কাদেরের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে।

রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গাঁ ছাড়াও গংগচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু ‘কেটলি’, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ‘লাঙ্গল’, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ‘হাতুড়ি’, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী ‘সোনালী আঁশ’, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় ‘ডাব’, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ‘মোড়া’ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শাহীনুর আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন। আসনটিতে মোট ভোটার রয়েছে তিন লাখ ৩২ হাজার ৪৬ জন।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy