প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:০২ পিএম (ভিজিট : ৪৩৪)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেনে রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।
সোমবার (১৮ ডিসেম্বর) পটুয়াখালী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের কাছ থেকে প্রতীক বরাদ্দ নেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, আসনটির সাধারণ ভোটারদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের দখলে যাবে এ আসন। আওয়ামীলীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ঘরোয়া আলোচনায় ঈগল প্রতীকের জয়ের সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে।
জানা গেছে, তিনি একজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের মুখে মুখে তার নাম।নির্বাচনী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, পটুয়াখালী ৩ আসনে তিনি বিপুল ভোট পেয়ে জয়ী হবেন।
এলাকার সাধারন ভোটারদের দাবি, এবার ঈগল মার্কা নিয়েই আবুল হোসেন সংসদে যাবেন। এখন শুধু ৭ জানুয়ারী ভোটের দিনের অপেক্ষা।