খাগড়াছড়িতে হরতালে ৪ ট্রাক ভাংচুর, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।হরতালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ

2023-12-19T16:00:11+00:00
2023-12-19T16:26:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে হরতালে ৪ ট্রাক ভাংচুর, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪:০০ পিএম  আপডেট: ১৯.১২.২০২৩ ৪:২৬ পিএম  (ভিজিট : ২৮১)
X

খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি পৌর বিএনপির সাবেক সভাপতি জহির আহমেদের নেতৃত্বে পিকেটিং চলাকালে ৪টি পাথর বোঝাই ট্রাক ভাংচুর হয়। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

খাগড়াছড়ি ডিবি পুলিশের ওসি মো: সামসুজ্জামান বলেন, পিকেটাররা গাড়ি ভাংচুর করছে এমন খবর পেয়ে পিকেটারদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

এ দিকে সকালে হরতালের সমর্থনে খাগড়াছড়ি শহরে শহীদ কাদের সড়কে জেলা স্বেচ্ছাসেবক দল, কলেজ গেইট এলাকায় জেলা ছাত্রদল, মহিলা কলেজ সড়কে উপজেলা বিএনপি, মহালছড়িতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ও লক্ষ্মীছড়িতে যুবদল ও ছাত্রদলে উদ্যোগে মিছিল ও পিকেটিং হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy