বিএনপি নেতারা এখন বাণী ছাড়েন আর অসত্য তথ্য দেন: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আইন চলে গণভবনের নির্দেশে বিএনপির যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী আহামেদের এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, তিনি

2023-12-19T19:10:51+00:00
2023-12-19T19:10:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতারা এখন বাণী ছাড়েন আর অসত্য তথ্য দেন: আইনমন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ২৩৭)
X

আইন চলে গণভবনের নির্দেশে বিএনপির  যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী আহামেদের এমন মন্তব্যে  আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, তিনি  এখন কোথায়  বসে বসে  শুধু বাণী ছাড়েন  আর অসত্য তথ্য দেন। তার বাণী ও তথ্য সম্পূন্ন অসত্য এবং সঠিক নয়। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। বিএনপি ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করেছিল। তখন দেশে যে বিচার  ছিল সেই অবস্থা এখন আর নেই। এখন বিচার বিভাগ স্বাধীন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপক ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল,  পৌর যুবলীগের সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ। 

আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিদিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের  বিচার ও জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারে, আর কেউ নয়।

আওয়ামীলীগের গোপন তথ্য কৃষি মন্ত্রী ফাঁস করে দিয়েছে বিএনপি নেতা রেজভীর এমন  কথা বলছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে আইনমন্ত্রী বলেন, আপনারা জানেন এরই মধ্যে কৃষিমন্ত্রী বলেছেন এটি তার ব্যক্তিগত অভিমত। আমাদের দলের সাধারণ সম্পাদকও বলেছেন এটি দলের অভিমত না, তার ব্যক্তিগত অভিমত। নির্বাচনী ইস্তেহারের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) উন্নয়নে যা কিছু করতে হয় তাই করবো। আমি তাদের জন্য ১০ বছর কাজ করেছি। এর জন্য আমাকে প্রজেক্ট্র দিতে হবে না। যেটা প্রয়োজন সেটা করবো।

পরে মন্ত্রী আখাউড়া খরমপুর শাহপীর কল্লা শহীদ মাজারসহ উপজেলার তিনটি মাজার জিয়ারত ও গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় ব্যবসায়িদের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় আইনমন্ত্রী আনিসুল হক তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াই করছেন।  জাতীয় পার্টি ও জাকের পার্টি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এবারও এ আসনে তার বিজয় অনেকটা নিশ্চিত বলে এলাকার অভিজ্ঞ মহল মনে করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy