নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার গণসংযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা তার ঈগল প্রতীকে

2023-12-19T19:38:09+00:00
2023-12-19T19:38:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার গণসংযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৪৬)
X

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা তার ঈগল প্রতীকে ভোট চেয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলার ভুষখোর, লুষখোর, উমরপুর, রনবাঘা, নন্দীগ্রাম সদরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, আমি ৪বার কাহালু-নন্দীগ্রামবাসীর ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমার সাধ্যমতো উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি। আগামীদিনেও উন্নয়ন ও সেবামূলক কাজ করতে চাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি সবার কাছে আমার ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করছি। 

গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, বিএনপির সাবেক নেতা ওসমান গণি মাসুদ, কাহালু ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, যুবদল নেতা রনি, ছাত্রদল নেতা মুরাদ, মঞ্জুরুল হক, আব্দুল জলিল প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy