বাগাতিপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় শারমিন বেগম (২০) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১৯ ডিসেম্বর)

2023-12-19T20:35:48+00:00
2023-12-19T20:35:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৩২৩)
X

নাটোরের বাগাতিপাড়ায় শারমিন বেগম (২০) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শারমিন বেগম ওই এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। নিজ কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy