বড়দিন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের

2023-12-19T20:37:02+00:00
2023-12-19T20:37:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বড়দিন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২২২)
X

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলার খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। 

মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ এবং পুঞ্জির প্রতিনিধিগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সমূহ এই মতবিনিময় সভায় আলোচনা করা হয়। 

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)  দীপংকর ঘোষ এবং মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy