বালিয়াকান্দিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ৭জানুয়ারী ২০২৪শে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের সতন্ত্র প্রার্থী নূরে

2023-12-20T13:32:48+00:00
2023-12-20T13:32:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১:৩২ পিএম   (ভিজিট : ১৯৩)
X

আগামী ৭জানুয়ারী ২০২৪শে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের সতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল মার্কা প্রতিকের অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাতে বালিয়াকান্দি শহরের তালপট্টি এলাকায় ঈগল পাখি প্রতিকের অফিস উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ইব্রাহিম মিয়া, তোফাজ্জেল পাটোয়ারী, ফারুক মিয়া, আক্তার বিশ্বাস প্রমুখ। এ সময় এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।  

অফিস উদ্বোধন কালে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতিক নিয়ে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনের অংশ গ্রহণ করেছি। আমি আমার নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই আপনারা আমাকে আগামী সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতিকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন। পরে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও ঈগল পাখি মার্কার লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy