নড়াইলে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত

2023-12-20T13:41:33+00:00
2023-12-20T13:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১:৪১ পিএম   (ভিজিট : ২৮৪)
X

নড়াইলে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- মোঃ মফিজ মিয়া (৬৭) ও মোঃ আশিকুর মোল্যা (২৮)। মোঃ মফিজ মিয়া নড়াইল সদর থানার উত্তর পঙ্কবিলা গ্রামের মোঃ আফাজ উদ্দিন মিয়ার ছেলে এবং মোঃ আশিকুর মোল্লা (২৮) তার নাতি ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল হক, এএসআই মোঃ মাহমুদ করিম ও এএসআই মোঃ তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামস্থ মোঃ মফিজ মিয়ার দক্ষিণ পোতার টিনশেড ঘরের বারান্দার পূর্ব পাশের রুম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় আসামি মফিজ মিয়ার নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy