গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মটর সাইকেল এর উপর ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী

2023-12-20T15:19:56+00:00
2023-12-20T15:19:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৩:১৯ পিএম   (ভিজিট : ২৩৪)
X

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মটর সাইকেল এর উপর ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। 

বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা চত্বরের সামনে শহরের প্রধান সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত কাজ করে এই আদালত। এ সময় হেলমেট পরিধান না করায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে প্রায় ৫০টি মোটরসাইকেল আটক ও আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও যাদের হেলমেট ছিলো না তাদের বাসা থেকে হেলমেট আনিয়ে গাড়ি ছাড়া হয় এবং সতর্ক করে দেয়া হয়। 

অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গলাচিপা থানা পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকাশ মিয়া, আনসার সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান সামনে আরো চলবে। সকলকে সড়ক আইন মেনে গাড়ি চালাতে হবে। গণবিজ্ঞপ্তি মেনে চলতে হবে। গণবিজ্ঞপ্তির আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy